Skip to content
Home » Blog » বৃষ্টি–জলাবদ্ধতায় রাজধানীতে দুর্ভোগের দিন

বৃষ্টি–জলাবদ্ধতায় রাজধানীতে দুর্ভোগের দিন

আগের দিন রাত থেকে শুরু হয় বৃষ্টি। চলে আজ রোববার দুপুর পর্যন্ত। টানা ভারী বর্ষণে রাজধানীর বড় একটি অংশের রাস্তাঘাট তলিয়ে যায়। এতে সপ্তাহের প্রথম কর্মদিবসে জলাবদ্ধতা আর তীব্র যানজটে নাকাল হন অফিসগামী মানুষ, শিক্ষার্থী, রিকশাচালক ও দিনমজুরসহ নানা শ্রেণি–পেশার মানুষ। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তোলা ছবিতে উঠে এসেছে জলমগ্ন ঢাকার দিনভর এই দুর্ভোগের চিত্র:

মিরপুরে হাঁটুসমান পানি ভেঙে দুই শিশুকে নিয়ে গন্তব্যে যাচ্ছেন এক অভিভাবক
জলাবদ্ধতার ভোগান্তির মধ্যেও থেমে নেই জীবিকার তাগিদ। মিরপুরের কাজীপাড়া এলাকা থেকে তোলা ছবি
বৃষ্টির পানিতে তলিয়ে গেছে মিরপুরের কাজীপাড়ার প্রধান সড়ক। সড়কে ধীরগতিতে চলছে বাসসহ অন্যান্য যানবাহন। ভোগান্তিতে পড়েছেন পথচারী ও যাত্রীরা
পুরান ঢাকার বংশাল এলাকায় জলাবদ্ধ সড়কে রিকশার চাকায় পেঁচিয়ে যাওয়া পলিথিন পরিষ্কার করছেন এক চালক
টানা বৃষ্টিতে জলমগ্ন পুরান ঢাকার বংশাল এলাকা। পানির কারণে ধীরগতিতে চলছে বাস, ট্রাক ও রিকশাসহ বিভিন্ন যানবাহন
মুষলধারে বৃষ্টিতে নিউমার্কেট এলাকায় তৈরি হয় তীব্র জলাবদ্ধতা। চলাচলে ভরসা রিকশা ও ভ্যান
জলমগ্ন নিউমার্কেট এলাকা। জলাবদ্ধতার কারণে সকাল থেকে বন্ধ রাখতে হয়েছে বেশির ভাগ দোকানপাট
গ্রিন রোড এলাকায় কোমরপানি ভেঙে ভ্যানে চড়ে গন্তব্যে যাচ্ছেন কয়েকজন যাত্রী
জমা পানিতে ভাসছে থার্মোকলের বাক্স। সেটি ধরতেই গ্রিন রোড এলাকায় খেলায় মেতেছে দুই শিশু
ধানমন্ডি ২৭ নম্বর সড়কে হাঁটুপানি ভেঙে যাত্রী নিয়ে চলেছেন এক ভ্যানচালক। পাশ দিয়ে অন্য যানবাহন যাওয়ার সময় তৈরি হওয়া ঢেউয়ে বেড়েছে দুর্ভোগ
বড়দের দুর্ভোগের সুযোগে জলমগ্ন সড়কেই আনন্দের উপলক্ষ খুঁজে নিয়েছে কিশোরেরা। গ্রিন রোডের জমা পানিতে ফুটবল খেলায় মেতেছে তারা
আরামবাগ এলাকায় কোমরপানি মাড়িয়ে ভ্যানে চড়ে গন্তব্যে যাচ্ছেন কর্মজীবী মানুষ
বৃষ্টির সঙ্গে দমকা হাওয়ায় ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় সড়কে উপড়ে পড়েছে একটি গাছ। এতে সাময়িকভাবে বিঘ্নিত হয় যান চলাচল
পানির নিচে ধানমন্ডি ২৭ নম্বর সড়ক। ধীরগতিতে চলছে যানবাহন, চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পথচারীরা
জলাবদ্ধ সড়কে পানি ঢুকে বিকল হয়ে পড়েছে কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা। ঠেলে সেগুলো সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন চালকেরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *