সারা দিন ঝুম বৃষ্টি, মাঝেমধ্যে গুঁড়ি গুঁড়ি পড়ছে। এমন আবহাওয়ার মধ্যেই গত শুক্রবার বিকেলে বন্ধুসভার বন্ধুরা জড়ো হন প্রথম আলো খুলনা অফিসে। খুলনা বন্ধুসভার উদ্যোগে সেখানে অনুষ্ঠিত হয় ইনডোর গেমস ও খিচুড়ি সন্ধ্যা।
গভীর মনোযোগ, জয়ী হওয়ার দৃঢ় প্রত্যয়ে দাবা খেলায় মেতে ওঠেন বন্ধু জয়ন্ত গাইন ও মো. রহমাতুল্লাহ। ছিল লুডু ও ক্যারম খেলা। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন উপদেষ্টা তুহিন রায়।

তুহিন রায় বলেন, ‘ইনডোর গেমস শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি আমাদের মধ্যে বন্ধুত্ব, সৌহার্দ্য, ধৈর্য ও দলগত মনোভাব গড়ে তোলে।’ খিচুড়ি সন্ধ্যা আয়োজনে যাঁরা নিরলস পরিশ্রম করেছেন, সবাইকে তিনি ধন্যবাদ জানান।
সাবেক সাধারণ সম্পাদক এম এম মাসুম বিল্যাহ বলেন, ‘যিনি সংগঠন করেন, তিনি সাধারণ মানুষ থেকে আলাদা, অনন্য। তাঁর কাজ, চিন্তা সবকিছু ভিন্ন ও উন্নত। বন্ধুসভার এই খিচুড়ি সন্ধ্যা এবং বিকেল থেকে ইনডোর গেমস—এ ধরনের আয়োজনই সাংগঠনিক দক্ষতা অর্জনে সহায়ক হয়। আর এসব অভিনব ও আনন্দদায়ক আয়োজনের কারণেই বন্ধুসভার বন্ধুরা অনন্য।’

অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক মো. রহমাতুল্লাহ। এ সময় আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা বনানী আফরোজ, আসফিক আহমেদ সিদ্দিকী, সহসভাপতি হাফিজুর রহমান ও গৌতম রায়, সাধারণ সম্পাদক ফারজানা যুথি, যুগ্ম সাধারণ সম্পাদক ইমন মিয়া, দপ্তর সম্পাদক আল-রাইসা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক জুঁই আক্তার, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক সাম্মী আক্তার, অর্থ সম্পাদক অনির্বাণ সরকার, সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত গাইন, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক সৌরভ ঘোষ, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক শ্রাবন্তী কুণ্ডু, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক দ্বীপ মণ্ডল, সাংস্কৃতিক সম্পাদক অলোক বৈদ্য, কার্যনির্বাহী সদস্য ফারিয়া ঝিলাম, বন্ধু তানজীম সুলতানা, আনিকা হোসেন, আবদুল্লাহ আল কাফি, সুদীপ্ত রায়, সাদিয়া জাবিন, ইফতেখার সাফিন, অরণী নাজ, জাহিদুর রহমান, জি এম মাহির, দীপংকর মণ্ডল, আকাশ মণ্ডল, মারিয়া আক্তারসহ অনেকে।
সূত্র: প্রথম আলো RSS