Skip to content
Home » Blog » বরিশালের উদ্দেশে রওনা দিয়েছেন তারেক রহমান

বরিশালের উদ্দেশে রওনা দিয়েছেন তারেক রহমান

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ সোমবার সকালে বরিশাল জেলা সফরের উদ্দেশে রওনা দিয়েছেন। গুলশানের বাসভবন থেকে তিনি রওনা দেন।

সফরকালে তারেক রহমান গৌরনদী ও বরিশাল সিটি করপোরেশন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি, ফ্যামিলি কার্ড প্রদান কর্মসূচি এবং বরিশাল শিল্পকলা একাডেমিতে আয়োজিত সাংগঠনিক সভায় অংশ নেবেন।

বরিশালের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পথে তিনি সবাইকে হাত নেড়ে শুভেচ্ছা জানান

সফরকালে প্রধানমন্ত্রী গৌরনদীর বাটাজোর ইউনিয়নে নতুন খনন করা সরিকল খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। তিনি জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি এবং ত্রিশ গোডাউন–সংলগ্ন সাগরদী এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। এ ছাড়া বিকেলে জেলার শিল্পকলা একাডেমিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে অংশ নেবেন।

বরিশালে এটি প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম সফর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *