Skip to content
Home » Blog » নতুন ঠিকানায় সাউথইস্ট ব্যাংকের গুলশান শাখা

নতুন ঠিকানায় সাউথইস্ট ব্যাংকের গুলশান শাখা

সাউথইস্ট ব্যাংকের গুলশান শাখা নতুন ঠিকানায় স্থানান্তর করা হয়েছে। এ উপলক্ষে গতকাল আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম এ কাশেম। এ সময় ব্যাংকের অন্যান্য পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন

সাউথইস্ট ব্যাংকের গুলশান শাখা গতকাল নতুন ঠিকানায় স্থানান্তর করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম এ কাশেম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের বর্তমান ও সাবেক পরিচালক রেহানা রহমান, জোসনা আরা কাশেম, দুলুমা আহমেদ, নাসির উদ্দিন আহমেদ, ইঞ্জিনিয়ার খন্দকার বদরুল হাসান, মো. রফিকুল ইসলাম, উদ্যোক্তা শেয়ারধারী সুলতানা কাশেম প্রমুখ। এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ব্যাংকটি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম এ কাশেম বলেন, ‘গ্রাহকদের আধুনিক, দ্রুত এবং নিরাপদ ব্যাংকিং অভিজ্ঞতা দেওয়া আমাদের মূল লক্ষ্য। তারই ধারাবাহিকতায় গুলশান শাখাটি নতুন ও আধুনিক ভবনে স্থানান্তর করা হয়েছে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খালিদ মাহমুদ খানও বক্তব্য দেন। আর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকটির গুলশান শাখার প্রধান ইশতিয়াক ইউ আহমেদ। অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আধুনিক অবকাঠামো ও উন্নত ডিজিটাল ব্যাংকিং সুবিধাসম্পন্ন এ শাখা থেকে গ্রাহকদের সব ধরনের ব্যাংকিং সেবা প্রদান করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *