Skip to content
Home » Blog » জার্মানির স্টেড শহরে গোলাগুলিতে পাঁচজন নিহত

জার্মানির স্টেড শহরে গোলাগুলিতে পাঁচজন নিহত

জার্মানির উত্তরাঞ্চলীয় স্টেড শহরে গোলাগুলির ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে একজন এই ঘটনার মূল সন্দেহভাজন বলে পুলিশের একজন মুখপাত্র বিবিসিকে জানিয়েছেন।

পুলিশ আরও জানিয়েছে, সাধারণ মানুষের জন্য আপাতত আর কোনো বিপদের আশঙ্কা নেই।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় পুলিশ সাধারণ মানুষকে ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।

তবে ঠিক কী কারণে এই হামলার ঘটনা ঘটেছে, তা এখনো পরিষ্কার নয় বলে জানিয়েছে পুলিশ।

স্টেড শহরটি হামবুর্গের পশ্চিমে অবস্থিত। ছোট্ট এই শহরের জনসংখ্যা প্রায় ৫০ হাজার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *