Skip to content
Home » Blog » ইরফান সাজ্জাদের লিখেছেন, ‘আমার চট্টগ্রাম ভালো নেই…’

ইরফান সাজ্জাদের লিখেছেন, ‘আমার চট্টগ্রাম ভালো নেই…’

কয়েক দিনের টানা গরম। এখন আবার টানা বৃষ্টি। এই বৃষ্টিতে ডুবে গেছে অনেক এলাকা। ঢাকা শহরের বিভিন্ন স্থানে জমে গেছে পানি। এসব ঘটনা নিয়ে শোবিজ তারকারা নানা রকম ছবি ভাগ করে নিয়েছেন। কেউ লিখেছেন স্মৃতি আর ভালো লাগার কথা, আবার কেউ বৃষ্টিকে ঘিরে জানিয়েছেন নানা অঞ্চলে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার কথা। তারকাদের সেই ফেসবুক স্ট্যাটাস আর মুহূর্তগুলো দেখুন ছবিতে. . .

অভিনয়শিল্পী খায়রুল বাসার টানা বৃষ্টির কারণে জমা পানিতে দাঁড়িয়ে আছেন। এমন ছবি পোস্ট করে লিখেছেন, ‘“পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি।” আমাদের কষ্টের কথা ভেবেই কবিতার দুটো লাইন মনে পড়ে গেল।’
আরেক অভিনেত্রী এই বর্ষায় সমুদ্রপাড়ে বসে আছেন। তেমন একটি ছবি পোস্ট করে দীপা খন্দকার লিখেছেন, ‘এই বর্ষায় সাগরের গর্জন কি ভয়ংকর নাকি আকর্ষণীয়?’
অভিনয়শিল্পী ইরফান সাজ্জাদের বাড়ি চট্টগ্রাম। তিনি ছবিটি পোস্ট করে অভিমানে লিখেছেন, ‘আমার চট্টগ্রাম ভালো নেই। বাঁশখালী, সাতকানিয়া, চকরিয়া, লোহাগাড়া, কক্সবাজার, বান্দরবান ভালো নেই! অথচ মেজর কোনো নিউজ নেই! কোনো আওয়াজ নেই! মানুষগুলো নীরবে মরে যাচ্ছে, কষ্ট পাচ্ছে। কবর থেকে লাশ ভেসে যাচ্ছে! কুমিল্লা, নোয়াখালী, ফেনীর বন্যার সময় এই চট্টগ্রামের মানুষজন যার যা কিছু ছিল, তা নিয়ে তাদের উদ্ধার করতে গিয়েছিল! আজকে এই বন্যা পীড়িত মানুষগুলোকে উদ্ধারে মানুষের তেমন কোনো সাড়াশব্দ নেই, কোনো আওয়াজ নেই। ’
বেশ কয়েক দিন ধরেই চলছে দেশের নানা প্রান্তে টানা বৃষ্টি। ঢাকাতেও বাড়ছে পানি। ক্ষতিগ্রস্ত অনেকে। সেটাই মনে করিয়ে দিলেন অভিনয়শিল্পী সংঘের সাবেক সভাপতি অভিনেতা আহসান হাবীব নাসিম। তিনি লিখেছেন, ‘ডাল খিচুড়ি চাঙে উঠেছে, শহর নগর পানিতে ভাসছে।’
বৃষ্টিতে ভিজছেন, এমন ছবি ফেসবুকে পোস্ট করে গায়িকা আঁখি আলমগীর লিখেছেন, ‘আমরা সবাই অতীত ভুলে যাই। সত্যিকারের বন্ধু যারা চেনে না, তাদের জন্য সমবেদনা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *