Skip to content
Home » Blog » নিজ নিজ অবস্থান থেকে মাদক প্রতিরোধ করতে হবে

নিজ নিজ অবস্থান থেকে মাদক প্রতিরোধ করতে হবে

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে নাটোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নাটোর বন্ধুসভার সহযোগিতায় ২৬ জুন বিকেলে জেলা প্রেসক্লাবের সামনে এটির আয়োজন করে প্রথম আলো ট্রাস্ট।

মানববন্ধনে বক্তব্য দেন প্রথম আলোর নাটোর প্রতিনিধি মুক্তার হোসেন, নাটোর জেলা গ্রন্থাগারিক সাজু আহমেদ, নাটোর দিঘাপতিয়া এম কে কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক রাজ্জাক হোসেন ও নাটোর বন্ধুসভার সাধারণ সম্পাদক সাদিয়া ফারহানা।

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে নাটোরে মানববন্ধন।

বক্তারা বলেন, মাদক শুধু যুব সমাজকেই ধ্বংস করছে না। বর্তমানে কিশোরী ও নারীরাও মাদকে আসক্ত হয়ে পড়ছে। যার ফলে সমাজ ও দেশের সঙ্গে মাতৃত্বও হুমকির দ্বারপ্রান্তে। মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে শুধু রাষ্ট্রীয় ব্যবস্থা বা প্রশাসনিক তৎপরতাই যথেষ্ট নয়; বরং সচেতন নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের উচিত নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। অভিভাবকদের সচেতন হতে হবে তাদের সন্তানদের প্রতি। সন্তানদের সঙ্গে মাদকের ক্ষতিকর বিষয়গুলো নিয়ে খোলামেলা আলোচনা এবং পড়াশোনার পাশাপাশি সামাজিক বিনোদনমূলক ভালো কাজগুলোয় সন্তানদের উৎসাহিত করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *