Skip to content
Home » Blog » একঝলক (২৯ জুন ২০২৬)

একঝলক (২৯ জুন ২০২৬)

ভেরেন্ডার ফুল শোভা ছড়িয়েছে প্রকৃতিতে। মনু নদের পাড়, মৌলভীবাজার, ২৯ জুন
প্রচণ্ড গরমে খোলা আকাশের নিচে কাজ করতে গিয়ে হাঁপিয়ে উঠেছেন কর্মজীবী মানুষ। তৃষ্ণা মেটাতে কাজের ফাঁকে পানি পান করে কিছুটা স্বস্তি নিচ্ছেন এক কাঁঠাল বিক্রেতা। পাওয়ার হাউস মোড়, খুলনা, ২৯ জুন
আড়তে বিক্রির জন্য সাজিয়ে রাখা ড্রাগন ফল, বাজারে এই ফলের সরবারহ বেড়েছে। তিনমাথা, বগুড়া, ২৯ জুন
বিলের পাশ দিয়ে বয়ে যাওয়া ছোট্ট খালে ধর্ম জাল ফেলে মাছ ধরা চলছে। আমরাইদ, কাপাসিয়া, গাজীপুর,২৯ জুন
ফুটপাতে মশারি টানিয়ে ঘুমাচ্ছেন একজন। রেলওয়ে স্টেশন এলাকা, বগুড়া, ২৯ জুন
লতায় সৌন্দর্য ছড়িয়ে ফুটে আছে অপরাজিতা ফুল। বালাঘাটা, বান্দরবান, ২৯ জুন
সকালে ছুটেছে টিয়া পাখির ঝাঁক। কাউখালি, রাঙামাটি, ২৯ জুন
মূল ভূখণ্ডের ওপারে চরাঞ্চল থেকে ট্রলারে এক ঘণ্টা পদ্মা নদী পাড়ি দিয়ে নানা কাজে শহরে আসছেন বিভিন্ন শ্রেণি–পেশার মানুষেরা। ডিক্রির চর, ফরিদপুর, ২৯ জুন
মা ও মেয়ে রঙিন সুতায় ওড়না (হাদি) বুনছেন। বোদিপুর, রাঙামাটি, ২৯ জুন
জাল মেরামতে ব্যস্ততা। তাইজউদ্দিন মাতুব্বরের ডাঙ্গী, ফরিদপুর, ২৯ জুন
ঢাকা-সিলেট মহাসড়কের সংস্কারকাজ চলছে। দীর্ঘদিন ধরে কাজ চলায় প্রতিদিন ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। সংস্কারকাজের জন্য সড়কের একপাশ বন্ধ, অন্যপাশে ভোগান্তি নিয়ে চলছে যানজট। দিনভর যানজটের সৃষ্টি হয়। মোমিনখলা, দক্ষিণ সুরমার, সিলেট, ২৯ জুন
পাবনা থেকে সিরাজগঞ্জগামী চলন্ত ট্রাক বিপরীত দিকে থেকে আসা সিএনজিচালিত একটি অটোকে চাপা দিলে ঘটনাস্থলে গুরুতর আহত হন তিনজন। তাঁদের উদ্ধার করে হাসাপাতালে নিয়ে যায় ফায়ার সার্ভিসের সদস্যরা। কান্দাপাড়া, শাহজাদপুর, সিরাজগঞ্জ, ২৯ জুন
ফলের আড়তে ট্রাকে করে আনা হয়েছে আনারস। এখান থেকে পাইকারি দরে আনারস বিক্রি করা হয়। কদমতলী, সিলেট, ২৯ জুন
রাজবাড়ীর বসন্তপুর রেললাইনে একটি পণ্যবাহী ট্রাক উঠে গেলে প্রায় ৬ ঘণ্টা ট্রেন চলাচল ব্যাহত হয়। বসন্তপুর, রাজবাড়ী, ২৯ জুন
কুড়িগ্রামে সব নদ-নদীর পানি বেড়ে দুধকুমারের পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সোনাহাট রেল ব্রিজ, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম, ২৯ জুন
বর্ষায় বিলে ফুটেছে গোলাপি রঙের শাপলা। গচ্ছাবিল কাউখালি, রাঙামাটি, ২৯ জুন
কাঠের তৈরি আসবাবপত্রে হাট। সমেশপুর হাট, বেলকুচি, সিরাজগঞ্জ, ২৯ জুন
বাড়ির আঙিনায় ফুটে আছে হলুদ রঙের সন্ধ্যামালতী ফুল। ফুলটিকে সন্ধ্যামণি বা কৃষ্ণকলি নামেও ডাকা হয়।  রণতিথা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২৯ জুন
মেহেরপুরের মুজিবনগর উপজেলার সীমান্ত এলাকার নাজিরাকোনা গ্রামে ১০ জনকে ভারত থেকে পুশ ইনের চেষ্টা প্রতিরোধে সতর্ক পাহারায় বিজিবির সদস্যরা। নাজিরাকোনা, মেহেরপুর, ২৯ জুন
বৃষ্টিতে সকালে যানবাহন মিলছে না সহজে, তাই হেঁটেই বিদ্যালয়ের পথে। সর্দারপাড়া, রংপুর, ২৯ জুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *