Skip to content
✅ চলমান
আবেদন শেষ⏰ 28/07/2026
⏳ আবেদনের সময় শেষ হতে আর
--দিন
:
--ঘণ্টা
:
--মিনিট
:
--সেকেন্ড

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গ্রেড ৩–এর ৬ ক্যাটাগরির পদে পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদসংখ্যা ৬। আবেদনের শেষ তারিখ ২৮ জুলাই ২০২৬।

চাকরির বিবরণ

১. পদের নাম: পরিচালক (হিসাব)

পদসংখ্যা: ১

২. পদের নাম: পরিচালক (প., উ. ও পূর্ত)

পদসংখ্যা: ১

৩. পদের নাম: পরীক্ষা নিয়ন্ত্রক

পদসংখ্যা: ১

৪. পদের নাম: বিশ্ববিদ্যালয় প্রকৌশলী (প্রধান প্রকৌশলী)

পদসংখ্যা: ১

৫. পদের নাম: প্রধান চিকিৎসা কর্মকর্তা

পদসংখ্যা: ১

৬. পদের নাম: পরিচালক (শরীরচর্চা শিক্ষা)

পদসংখ্যা: ১

বেতন স্কেল ও গ্রেড

৫৬,৫০০-৭৪,৪০০ টাকা (৩য় গ্রেড)।

বয়সসীমা

অনূর্ধ্ব ৫৫ বছর।

আবেদনের নিয়ম

প্রয়োজনীয় কাগজপত্রসহ ২ সেট আবেদনপত্র ‘রেজিস্ট্রার, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর-৭৪০৮’ বরাবর জমা দিতে হবে। প্রার্থিত পদের নাম (দপ্তর ও বিভাগের নামসহ) খামের ওপর স্পষ্টাক্ষরে লিখতে হবে।

প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট অথবা রেজিস্ট্রারের কার্যালয় থেকে আবেদন ফরম সংগ্রহ করতে হবে।

আবেদন ফি

২০০ টাকা।

আবেদনের শেষ তারিখ

২৮ জুলাই ২০২৬

নির্দেশনা

১. ১৩ মে ২০২৬ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী যেসব আবেদনকারী আবেদন করেছেন, তাঁদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।

২. বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিজ্ঞতাসম্পন্ন বিভাগীয়/অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ক্ষেত্রে যেকোনো ১টি শর্ত শিথিল করতে পারবে।

বিস্তারিত দেখুন এই ঠিকানায়।