Skip to content

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অষ্টম গ্রেডে ‘সাব–অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার’ পদে সাত কর্মী নিয়োগের আবেদন চলবে ৩০ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড

পদের নাম: সাব–অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার

পদসংখ্যা: ৭টি

বেসিক বেতন: ৩৯,০০০ টাকা

অন্যান্য সুযোগ–সুবিধা: ঢাকায় বসবাসকারীদের জন্য ৬০ শতাংশ, নারায়ণগঞ্জ ও গাজীপুরে বসবাসকারীদের জন্য ৫০ শতাংশ বাড়িভাড়া, দুটি উৎসব ভাতা, নববর্ষ ভাতা ২০ শতাংশ, প্রভিডেন্ট ফান্ড, গ্রুপ ইনস্যুরেন্স, ছুটি নগদীকরণ, গ্র্যাচুইটিসহ অন্যান্য সুযোগ–সুবিধা প্রদান করা হবে।

আবেদনের যোগ্যতা

*ইঞ্জিনিয়ারিং ইন ইলেকট্রিক্যাল টেকনোলজি/ইঞ্জিনিয়ারিং ইন মেকানিক্যাল টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে।

*শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়।

*কম্পিউটারে কাজ করার দক্ষতা থাকতে হবে।

প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩২ বছর হতে হবে (২ আগস্ট ২০২৬ তারিখে)।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীরা আবেদনের পদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।