কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল যশোর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (Tax Commissioner’s Office, Taxes Zone Jashore TAXJSR Job Circular 2026) প্রকাশিত হয়েছে। কর অঞ্চল যশোর এ চাকরির বিজ্ঞপ্তি ৩০ এপ্রিল ২০২৬ তারিখে জারি করা হয় এবং ৩০ এপ্রিল ২০২৬ তারিখে অফিসিয়াল ওয়েবসাইট www.taxeszonejashore.gov.bd এ প্রকাশিত হয়।
মোট ১২২ জনকে ০৬ ক্যাটাগরির পদে অস্থায়ী ভাবে নিয়োগ দিবে কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল যশোর (Tax Zone Jashore)। যারা সরকারি চাকরির সন্ধান করছেন, তাদের জন্য ট্যাক্স জোন যশোর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ একটি দারুণ সুযোগ!
Tax Zone Jashore job circular 2026 অনুযায়ী, আবেদন শুরু হবে ০৫ মে ২০২৬ সকাল ১০:০০ টা থেকে এবং শেষ হবে ২৫ মে ২০২৬ বিকাল ৫:০০ টায়। যোগ্যতা ও অভিজ্ঞতা স্বয়ং সম্পন্ন নারী ও পুরুষ প্রার্থীরা Tax Zone Jashore Teletalk ওয়েবসাইট http://taxjsr.teletalk.com.bd এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।
Taxes Zone Jashore Job Circular 2026
কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল যশোর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বা Tax Commissioner’s Office, Tax Zone Jashore TAXJSR job circular 2026 এর খালি পদের তথ্য ও গুরুত্বপুর্ন তারিখগুলো এক নজরে দেখে নেয়া যাক-
শূন্যপদের তথ্যঃ
পদের ক্যাটাগরিঃ ০৬
সর্বমোট পদ সংখ্যাঃ ১২২ জন।
আরও দেখুন
আবেদন শেষ তারিখ
সকল চাকরির খবর
Government & Public Sector Jobs
ক্রমিক নং পদের নাম, গ্রেড ও বেতনস্কেল পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
১ কম্পিউটার অপারেটর
গ্রেড-১৩
বেতনস্কেল: ১১০০০-২৬৫৯০/- ০১ (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি; এবং
(খ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে।
২ প্রধান সহকারী
গ্রেড-১৩
বেতনস্কেল: ১১০০০-২৬৫৯০/- ২২ (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে-কোন বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রী; এবং
(খ) কম্পিউটার মুদ্রাক্ষর এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ।
৩ উচ্চমান সহকারী
গ্রেড-১৪
বেতনস্কেল: ১০২০০-২৪৬৮০/- ২২ (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি; এবং
(খ) কম্পিউটার মুদ্রাক্ষর এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ।
৪ সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর
গ্রেড-১৪
বেতনস্কেল: ১০২০০-২৪৬৮০/- ২৩ (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি;
(খ) সাঁটলিপি এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ ও বাংলায় ৪৫ শব্দ; এবং
(গ) কম্পিউটার মুদ্রাক্ষর এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ।
৫ অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
গ্রেড-১৬
বেতনস্কেল: ৯৩০০-২২৪৯০/- ২৭ (ক) কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং
(খ) কম্পিউটার মুদ্রাক্ষর এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ।
৬ অফিস সহায়ক
গ্রেড-২০
বেতনস্কেল: ৮২৫০-২০১০০/- ২৭ কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
গুরুত্বপূর্ণ তারিখ ও সময়সূচি
বিজ্ঞপ্তি জারির তারিখঃ ৩০ এপ্রিল ২০২৬।
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখঃ ৩০ এপ্রিল ২০২৬।
আবেদন শুরুর তারিখঃ ০৫ মে ২০২৬ সকাল ১০:০০ টা।
আবেদনের শেষ তারিখঃ ২৫ মে ২০২৬ বিকাল ৫:০০ টায়।
Tax Jashore নিয়োগ ২০২৬ যোগ্যতা ও শর্তাবলি
শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি বা সমমান, এইচএসসি বা সমমান, স্নাতক বা সমমান।
বয়সসীমাঃ ২৫ মে ২০২৬ তারিখে ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
অভিজ্ঞতাঃ অভিজ্ঞতা ছাড়াও আবেদন করা যাবে।
জেলা যোগ্যতাঃ কর অঞ্চল-যশোর এর অধিক্ষেত্রাধীন যশোর, ঝিনাইদহ, মাগুরা ও নড়াইল জেলার স্থায়ী বাসিন্দাগণেরা আবেদন করতে পারবেন।
জাতীয়তাঃ প্রার্থীদের অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
অন্যান্য যোগ্যতাঃ আবেদনকারীদের তাদের পছন্দসই পদের জন্য বিজ্ঞপ্তিতে উল্লেখিত অন্যান্য যোগ্যতা পূরণ করতে হবে।
কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল যশোর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
সম্প্রতি প্রকাশিত Tax Zone Jashore নতুন চাকরির বিজ্ঞপ্তিতে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে চাকরির আবেদনপত্র আহ্বান করেছে কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল যশোর (ট্যাক্স জোন যশোর)।
কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল যশোর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ অনুযায়ী, ১৩তম, ১৪তম, ১৬তম ও ২০তম বেতন গ্রেডে ০৬ ক্যাটাগরির পদে ১২২ জন প্রার্থীকে নিয়োগ দিবে প্রতিষ্ঠানটি।
Tax Zone Jashore নিয়োগ ২০২৬ এ কর অঞ্চল-যশোর এর অধিক্ষেত্রাধীন যশোর, ঝিনাইদহ, মাগুরা ও নড়াইল জেলার স্থায়ী বাসিন্দাগণেরা আবেদন করতে পারবেন। সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশের আমাদের অভিজ্ঞতার ভিত্তিতে Tax Zone Jashore Job Circular 2026 বর্তমানে চলমান আকর্ষণীয় সরকারি চাকরির বিজ্ঞপ্তিগুলোর মধ্যে একটি।
Tax Zone Jashore নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সম্পর্কিত সকল তথ্য এক নজরে
কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল যশোর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বা Tax Commissioner’s Office, Tax Zone Jashore job circular 2026 এর সকল গুরুত্বপুর্ন তথ্য গুলো টেবিল আকারে নিচে দেয়া হল।
Tax Jashore Job Circular 2026
প্রতিষ্ঠানের নামঃ কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল যশোর
Tax Commissioner’s Office, Taxes Zone Jashore.
জব লোকেশনঃ পোস্টিং এর উপর নির্ভর করবে।
পদের ক্যাটাগরিঃ ০৬।
মোট শূন্যপদঃ ১২২ টি পদ।
চাকরির ধরনঃ ফুল টাইম।
চাকরির ক্যাটাগরিঃ সরকারি চাকরি।
জেন্ডারঃ নারী ও পুরুষ।
বয়সসীমাঃ ২৫ মে ২০২৬ তারিখে ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি বা সমমান, এইচএসসি বা সমমান, স্নাতক বা সমমান।
অভিজ্ঞতাঃ অভিজ্ঞতা ছাড়াও আবেদন করা যাবে।
জেলাঃ কর অঞ্চল-যশোর এর অধিক্ষেত্রাধীন যশোর, ঝিনাইদহ, মাগুরা ও নড়াইল জেলার স্থায়ী বাসিন্দাগণেরা আবেদন করতে পারবেন।
বেতন / গ্রেডঃ ৮,২৫০-২৬,৫৯০ টাকা (১৩তম, ১৪তম, ১৬তম ও ২০তম গ্রেড)।
অন্যান্য সুযোগ-সুবিধাঃ সরকারি চাকরির বিধি ও নিয়ম অনুযায়ী।
আবেদনের ফিঃ ৫৬ টাকা, ১১২ টাকা (পদ অনুযায়ী)।
বিজ্ঞপ্তির সোর্সঃ অফিসিয়াল ওয়েবসাইট।
বিজ্ঞপ্তি জারির তারিখঃ ৩০ এপ্রিল ২০২৬।
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখঃ ৩০ এপ্রিল ২০২৬।
আবেদন শুরুর তারিখঃ ০৫ মে ২০২৬ সকাল ১০:০০ টা।
আবেদনের শেষ তারিখঃ ২৫ মে ২০২৬ বিকাল ৫:০০ টায়।
আবেদন পদ্ধতিঃ অনলাইন।