Skip to content
Home » Blog » পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে কিছু জায়গায় লোডশেডিং থাকবে: সংসদে বিদ্যুৎমন্ত্রীর বিবৃতি

পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে কিছু জায়গায় লোডশেডিং থাকবে: সংসদে বিদ্যুৎমন্ত্রীর বিবৃতি

বিদ্যুতের লোডশেডিং পরিস্থিতির উন্নতি হলেও কিছু জায়গায় লোডশেডিং থাকবে। লোডশেডিং যাতে না থাকে, সে জন্য সরকার সচেষ্ট রয়েছে।

আজ সোমবার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এ কথা জানান।

ইকবাল হাসান মাহমুদ বলনে, দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় গতকাল লোডশেডিং দিতে হয়েছিল। এখন বিদ্যুতের উৎপাদন ১৪ হাজার ৫০০ মেগাওয়াট। আর চাহিদা ১৪ হাজার ৮৩৯। এখন লোডশেডিং হবে ৩৩৯ মেগাওয়াট।

বিদ্যুৎমন্ত্রী বলেন, ‘আমরা চেষ্টা করছি, এই ৩৩৯ মেগাওয়াটও কমিয়ে নিয়ে আসার জন্য। কিছু কিছু জায়গায় লোডশেডিং থাকবে। যাতে না থাকে, সে জন্য আমরা সচেষ্ট আছি। গতকাল অবস্থা খারাপ ছিল, আজ আল্লাহর রহমতে সেখান থেকে আমরা উত্তরণ করতে পেরেছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *