Skip to content
Home » Blog » মোহাম্মদপুরে ঘুমের ওষুধ খেয়ে যুবকের মৃত্যু, হাসপাতালে মারমুখী স্বজনেরা

মোহাম্মদপুরে ঘুমের ওষুধ খেয়ে যুবকের মৃত্যু, হাসপাতালে মারমুখী স্বজনেরা

রাজধানীর মোহাম্মদপুরে ঘুমের ওষুধ খেয়ে আদ দ্বীন (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাতে শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এরপর ভুল চিকিৎসার অভিযোগ তুলে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের আক্রমণের চেষ্টা করেন মৃতের ক্ষুব্ধ স্বজনেরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ বলছে, আদ দ্বীন নামের ওই যুবক ঘুমের ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাঁকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখান চিকিৎসা শেষে তাঁকে বাসায় নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে শ্যামলীর সিটি কেয়ার নামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মেজবাহ উদ্দিন প্রথম আলোকে বলেন, ওই যুবককে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। সেখানে তিনি মারা যান। ভুল চিকিৎসায় তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *